১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

  • আপডেট: ০৩:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
  • 168

লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খোরশেদ আলম (২৮) নামের এক যুবক মারা গেছেন। গতকাল ১২মার্চ মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। খোরশেদের বাড়ি লোহাগাড়া সদর ইউনিয়নের আলকনি পাড়ায়। কালোয়ার পাড়া এলাকায় তাঁর মুদিদোকান আছে।

গত রোববার বিকেল চারটার দিকে ওই এলাকার একটি বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে খোরশেদ আলমসহ চারজন দগ্ধ হন। আগুনে দগ্ধ অন্য তিনজন হলেন ওই এলাকার আবদুল মান্নানের স্ত্রী রিজুয়ারা বেগম (৫৫), মেয়ে কহিনূর আক্তার (৩৭) ও নাতনি আলিশা আক্তার (৮)।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

চট্টগ্রামের লোহাগাড়ায় বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

আপডেট: ০৩:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪