হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষায় ১১ মার্চ সোমবার বাদ আছর স্বাগত মিছিল করেছে বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া। মিছিলটি বালাগঞ্জ পূর্ব জামে মসজিদ থেকে শুরু হয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, দিনের বেলা হোটেল রোস্তারা বন্ধ করতে হবে এ স্লোগান সম্বলিত ব্যানার সহকারে মিছিলটি বালাগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালাগঞ্জ বাসষ্টেন এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে পবিত্র মাহে রমজানকে স্বাগত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানান বক্তারা। এসময় বক্তারা বলেন,রমজানকে সম্মান জানিয়ে সারা বিশ্বের মুসলিম ব্যবসায়ীরা মুনাফা অর্জন থেকে বিরত থাকে, পণ্যের দাম কমিয়ে দেন। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা রমজানের জন্য বসে থাকেন। বক্তারা আরো বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজানকে সুযোগ হিসেবে নেন। অধিক মুনাফার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। আমরা ব্যবসায়ী ভাইদের অনুরোধ করব, যেন এই ধরনের কাজ তারা না করেন এবং দিনের বেলা সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার অনুরোধ জানান।
উপজেলা তালামীযের সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজি।
















