০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেঁয়াকো বাজারে ইশা গেস্ট হাউসকে আবারো সিলগালা

  • আপডেট: ০৯:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
  • 185

চট্টগ্রাম প্রতিবেদক: ফটিকছড়ির হেঁয়াকো বাজারে অবৈধ কার্যকলাপ চালানোর দায়ে ইশা গেস্ট হাউসকে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১১ মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, হেঁয়াকো বাজারে অবস্থিত স্থানীয় আলী আক্কাছ ভুট্টোর মালিকানাধীন আবাসিক হোটেল ঈশা গেস্ট হাউস ইতোপূর্বে ফটিকছড়ির উপজেলার সহকারী কমিশনার ভূমি এটিএম কামরুল ইসলাম সিলগালা করা হলেও পরে পিছনের পকেট গেইট খুলে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে এমন প্রমান পাওয়ায় পূণরায় সকল প্রবেশ পথগুলি বন্ধ করে সিলগালা করে দেন ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে অভিযানে হেঁয়াকো বাজার ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি ও সিএনজি সমিতি মহাসড়কে অবৈধভাবে চাঁদা তোলায় তাদের অফিসও বন্ধ করে দেওয়া হয়। জনস্বার্থ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

হেঁয়াকো বাজারে ইশা গেস্ট হাউসকে আবারো সিলগালা

আপডেট: ০৯:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪