০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বালাগঞ্জে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা, ছোটভাই নিহত

  • আপডেট: ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
  • 179

হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি: মামলায় হাজিরা দিতে সিলেটে যাবার পথে বালাগঞ্জের দুই ভাইয়ের ওপর প্রতিপক্ষের অতর্কিত হামলায় ছোটভাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত জুনেদুল ইসলাম (২৭) বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের কনাই মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত বড়ভাই জাহেদুল ইসলাম (৩৩)কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ৫ মার্চ মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের রুকনপুর গ্রামের জামে মসজিদের সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ, নিহতের পরিবার এবং এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কলমপুর গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত ভূমি সংক্রান্ত বিরোধ এবং মামলা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ৮টায় জাহেদুল ও জুনেদুল সিলেটে মামলায় হাজিরা দেবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারা গাড়িতে করে ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট যাবার পথে প্রতিপক্ষের ১৫/২০জন সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হন। এসময় আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নৃশংস এ হামলায় জুনেদুল ঘটনাস্থলে নিহত হন এবং মুমূর্ষ অবস্থায় জাহেদুলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত জুনেদুলের ১৪ মাস বয়সী একটি ছেলে রয়েছে।

নিহত জুনেদুলের স্ত্রী সুমা বেগম (২১) অভিযোগ করে জানিয়েছেন, কলমপুর গ্রামের আব্দুল আহাদ, মোহাম্মদ, আতিক, বাছিত, মজনু, ইসলাম, আলী হোসেন প্রমুখ এ ঘটনার সাথে জড়িত। তারা নৃশংস এ হত্যাকান্ডে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানিয়েছেন। সুমা বেগম এবং সুবি বেগম তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এলাকাবাসী এ মর্মান্তিক ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

বালাগঞ্জে দুই ভাইয়ের ওপর অতর্কিত হামলা, ছোটভাই নিহত

আপডেট: ০৯:৩৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪