০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আঙ্গিকে শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার খসড়া প্রস্তুত

  • আপডেট: ০১:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • 153

মিশু দাশ: ২০২৬ সালের নতুন শিক্ষাক্রমের এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়ে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ওই বছর শুধু দশম শ্রেণির সিলেবাসের ওপরই পরীক্ষা হবে। তবে, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। প্রশ্নপত্র প্রণেতা ও উত্তপত্র মূল্যায়নে দায়িত্ব পালন করা পরীক্ষক করা হবেন, তাদের কী ধরণের প্রশিক্ষণ হবে তা নিয়ে চলছে আলোচনা।

শিক্ষা বোর্ড বলছে, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস কেমন হবে— তা ঠিক করে দেবে এনসিটিবি। সেগুলো চূড়ান্ত কাঠামো পেলে প্রশ্নপত্র প্রণেতা ও পরীক্ষকসহ পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘এনসিটিবি কাঠামো চূড়ান্ত করে দিলে আমরা প্রস্তুতি শুরু করবো। নতুন পদ্ধতিতে অভ্যস্ত করতে পরীক্ষা সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে হবে। ১১টি শিক্ষা বোর্ড নিজ নিজ উদ্যোগে এটা করবে।

এ ব্যাপারে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, নতুন পদ্ধতির এসএসসি পরীক্ষার খসড়া মডেল আমরা প্রস্তুত করেছি। সেটা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সামনে উপস্থাপন করা হয়েছে। মন্ত্রী শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করার নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, মার্চ মাস থেকে বোর্ডগুলোর সঙ্গে এ নিয়ে আমরা বসবো। খসড়া মডেলটি উপস্থাপন করে তাদের মতামত চাওয়া হবে। সব ঠিক থাকলে তা চূড়ান্ত করা হবে।

জানা গেছে, চলতি বছর নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। ২০২৫ সালে তারা দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পড়বে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

নতুন আঙ্গিকে শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষার খসড়া প্রস্তুত

আপডেট: ০১:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪