হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর গ্রামে একটি জলাশয়ে মাছ ধরা নিয়ে দুই কিশোরের ঝগড়ার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। গুরুত্বের আহত স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: লাল মিয়া (৩১) তিনির চাচা চান মিয়া(৬০) চাচাত ভাই নাজমুল ইসলাম (১৮) অপর পক্ষ স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম ইরন (৫২) তার ভাই আশরাফুল ইসলাম (৩০)।সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহত লাল মিয়ার চাচাত ভাই তাহিদ মিয়া(১৫) ছবিদুল (১২) তাজ উদ্দিন (৩৬) সামছুল ইসলাম ইরনের ভাই লতিফুল ইসলাম (২৮) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনায় এখনো বালাগঞ্জ থানায় কোন পক্ষ অভিযোগ দায়ের করেনি। এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবার ও সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
জানা যায় প্রতিবেশি কিশোর নাজমুল ও তানভীর স্থানীয় হাওরের একটি জলাশয়ে মাছ ধরতে গিয়ে উভয়ের মধ্যে ঝগড়া হয়। বিষয়টি অভিভাবকদের মধ্যে জানাজানি হলে প্রথমে আপোষ নিষ্পত্তির চেষ্টা করা হয় এক পর্যায়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা লাল মিয়া ও ইউপি সদস্য ইরন মিয়ার মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এব্যাপারে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (ওসি) মোহাম্মদ বদিউজ্জামান জানান গোয়াস পুর গ্রামে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
















