০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধস, আহত ৩

  • আপডেট: ০২:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • 191

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এএইচএম কামরুজ্জামান হলের একাংশ ধসে পড়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজন নির্মাণশ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, গাইবান্ধার আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ীর সিহাব (২৫)। আহতরা রামেক হাসপাতালের ৮, ২৫ এবং ৩১ ওয়ার্ডে ভর্তি আছেন। জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে এ ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের দিকে। আজ হলের উত্তর-পূর্ব পাশের ছাদ ঢালাইয়ে ১২ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ ছাদ ধসে পড়ে।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এএইচএম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ খসে পড়েছে। তিনজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আর কেউ চাপা পড়েছে কি না তা এখনো বলা যাচ্ছে না। উদ্ধার অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ছেলেদের আবাসিক হলের ছাদের জন্য বিমগুলোর ঢালাই কাজ চলছিল। এ সময় বিমগুলো ধসে পড়ে। আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সর্বাধিক পঠিত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধস, আহত ৩

আপডেট: ০২:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪