বিনোদন ডেস্ক: আজ ১২ জানুয়ারি শুক্রবার অভিনেত্রী মৌসুমী হামিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে তাদের। এর আগে বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
মৌসুমী হামিদ জানান, রানার সঙ্গে তার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নেন তারা। দুই পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন। মৌসুমী হামিদ আরও জনান, তার হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণকাজের সঙ্গে জড়িত। মৌসুমী তার লেখা গল্পে অভিনয় করেছেন। লাক্স সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমী হামিদ বিনোদন অঙ্গনে পা রাখেন। এরপর অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। সর্বশেষ ২০২৩ সালের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক।


























