১০:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি

  • আপডেট: ১২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 162

পঞ্চগড় প্রতিনিধি: চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ডের পর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে এ জেলায় গত চারদিন ধরে কনকনে শীত অনুভূত হচ্ছে। দুর্ভোগে পড়ছে জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। জানা গেছে, উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের কারণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও হাট বাজারগুলোতে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা গেলেও ছিল না উত্তাপ। তবে এর মাঝে কিছু কিছু মানুষকে রোদের উষ্ণতা নিতে রাস্তার বিভিন্ন মোড়ে অবস্থান করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, ৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল ৩ জানুয়ারি বুধবার দেশের সর্বনিম্ন ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বাংলানিউজকে বলেন, পুরো জানুয়ারি মাস জুড়ে আবহাওয়া এমন থাকার পাশাপাশি ফেব্রæয়ারির মাঝামাঝি সময়ে ঠাÐার পরিমাণ কমে তাপমাত্রা বাড়বে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষ রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, ভোর ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে শীত মৌসুমের এ সময়ে পঞ্চগড়ে সরকারি ও বেসরকারিভাবে কিছু সংখ্যাক শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান

তীব্র শীত, সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি

আপডেট: ১২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪