বরিশাল প্রতিনিধি: বরিশালে আজ ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুর পৌনে একটায় পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। বিকেল ৩টায় বরিশালবাসীর উদ্দেশ্যে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
তাকে একনজর দেখার জন্য সকাল ৯টা থেকে বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল-ফ্যাস্টুনসহ হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন সভাস্থলে। এদিকে জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রæয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর আজ নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন।


























