০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ৪

  • আপডেট: ০৩:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 154

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে বালুবোঝাই একটি ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।

২৫ ডিসেম্বর সোমবার দুপুর ২ টা ৫০ মিনিটে শম্ভুগঞ্জের চর রঘুরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্গাপুরের জারিয়া থেকে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জের চর রঘুরামপুর ক্রসিং পার হচ্ছিল। তবে সেখানে ব্যারিয়ার না থাকায় বালুবোঝাই একটি ট্রাক রাস্তা থেকে ট্রেন লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ট্রাকটি। আর ট্রেনটি প্রায় এক কিলোমিটার সামনে এগিয়ে থেমে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাদের একজনের মরদেহ ট্রাকের পাশে পড়ে আছে এবং অন্যজন ট্রেনের সামনের অংশে ঝুলে থাকতে দেখা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান

ময়মনসিংহে বালুবোঝাই ট্রাকে বলাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত ৪

আপডেট: ০৩:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩