০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ২

  • আপডেট: ০১:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • 190

বরিশাল সংবাদদাতা: ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রলির সংঘর্ষে নিহত হয়েছেন দুজন। আহত হয়েছেন অন্তত ৭ জন। ২৪ ডিসেম্বর রোববার সকাল ৭টায় বরিশালের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, সাকুরা পরিবহনের একটি বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথে নতুন শিকারপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলিচালক সোহরাব ও তার সহযোগী রুবেল নিহত হন। এ সময় বাসের অন্তত ৭ জন যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বাস ও ট্রলি জব্দ করা হয়েছে জানিয়ে ওসি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

বরিশালে বাস-থ্রি হুইলারের সংঘর্ষে নিহত ২

আপডেট: ০১:৫০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩