০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালো থাকার জন্যই আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে: রূপগঞ্জে রফিকুল ইসলাম

  • মিশু দাশ
  • আপডেট: ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • 162

মিশু দাশ: রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ভালো থাকে বলে মন্তব্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভালো থাকার জন্যই নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে বাংলার মানুষ এসব ষড়যন্ত্রের জবাব দেবে।

১ ডিসেম্বর শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া এলাকায় রংধনু গ্রুপের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম এ কথা বলেন। নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) থেকে এবার টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জের একদল নামধারী ব্যক্তি গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, স্বার্থের জন্য এসব ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করেই ঘরে ফিরবো।

সমবেত নেতাকর্মীদের উদ্দেশে রংধনু গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, আপনারা জানেন, একদল কুচক্রী মহল আমার বিরুদ্ধেও অপপ্রচার চালিয়েছে। আল্লাহ আমার সহায় আছেন। আপনাদের দোয়ায় ষড়যন্ত্রকারীরা আমার কোনো ক্ষতিই করতে পারবে না। দেয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হবে তা আমি জানি। আপনাদের সাথে নিয়েই তাদের প্রতিরোধ করব ইনশাআল্লাহ।

রফিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান বলেন, নৌকাকে পরাজিত করতে রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নৌকাকে বিজয়ী করে ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
আলোচনা সভায় আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারাও ব্ক্তব্য দেন। তারা বলেন, গরিব ও অসহায় মানুষের প্রিয় একজন মানুষ রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তার কাজ মানুষকে সহযোগিতা করা। আর সেই মহান মানুষটির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র, মিথ্যাচার এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। কারণ তার সাথে গরিব ও অসহায় মানুষ থেকে শুরু করে আমরা সকলে রয়েছি। তার বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করুন।

সভায় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মেম্বার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাবেক সভাপতি জোসনা মহিউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার, তারাবো পৌরসভা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মিনা আকতার, ইউপি সদস্য মাকসুদা বেগম, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, বাবুল মিয়া, যুবলীগ নেতা শওকত আলী ইমন প্রমুখ।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে শিশুসহ ৩ জনকে হত্যা, আটক একজন

ভালো থাকার জন্যই আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে: রূপগঞ্জে রফিকুল ইসলাম

আপডেট: ০৯:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩