১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

  • আপডেট: ১১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • 179

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। দীর্ঘ হচ্ছে লাশের সারি। দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি থেকে একে একে বের করা হচ্ছে মরদেহ। ২৩ অক্টোবর সোমবার সন্ধ্যা ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভৈরব বাজার ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোশাররফ হোসেন দৈনিক সূর্যোদয়কে ২৩ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছেন। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় ঢাকাগামী এগারসিন্দুর ও ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের উদ্ধারে এগিয়ে আসেন স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে যোগ দেন।

স্থানীয়রা জানান, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল, আর যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল। ভৈরব জংশনের আউটার পয়েন্ট ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি। এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে লক্ষাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা, জরুরি অবস্থা জারি

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩

আপডেট: ১১:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩