০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

  • আপডেট: ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • 140

প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গেনাইজেশনের (আরএসও) সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

৩ অক্টোবর মঙ্গলবার রাতে ও ৪ অক্টোবর বুধাবর ভোরে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ইউসুফ ওরফে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হয়। তিনি ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা।

এদিকে, ওই ঘটনার জেরে আরসার সদস্যরা ৪ অক্টোবর বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে আরএসও’র ওপর হামলা চালায়। এ সময় আরাফাত নামে আরএসও’র এক সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরাকান আরসা সদস্যরা। এ বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

আপডেট: ০১:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩