১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

  • আপডেট: ০১:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • 197

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন তিনজন । আহত হয়েছেন আরও সাতজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ জুলাই সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পাকড়ি ইউনিয়নের মুসরাপাড়া ইয়াজপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন- নাইমুল ইসলাম (৮০), মেহের আলী (৭০) ও সোহেল রানা (৪৫)। আহতরা হলেন- ইউনুস (২২), মো. আমু (২২), মো. রায়হান (৩৫), মো. মনিরুল (৪৫), মো. সোলেমান (৫০) ও রজব (৩১)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আজ ১০ জুলাই সোমবার সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে ১০ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

আপডেট: ০১:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩