ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : ঢাকার এক সময়ের ‘শীর্ষ সন্ত্রাসী’ শেখ আসলামকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি ‘সুইডেন আসলাম’ নামে বেশি পরিচিতি।রোববার গভীররাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, “মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। সুইডেন আসলামকে আমরা অনেক দিন ধরে খুঁজছিলাম তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে তার গন্তব্য মালয়েশিয়া ছিল বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ কর্মকর্তা জিয়াউদ্দিন। তিনি বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত। আমরা বিষয়টি যাচাই করছি। ডিবি কর্মকর্তারা বলছেন, সুইডেন আসলামের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন বিষয়ে অন্তত শতাধিক অভিযোগ পড়েছে ডিএমপি কমিশনারের কার্যালয়ে। তার বিরুদ্ধে অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়তে চেয়েছিলেন সুইডেন আসলাম। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন আসলাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান।
১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















