০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সারা দেশে আগুন দেয়া হয়েছে ১২টি যানবাহনে

  • আপডেট: ১২:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 22

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ১২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে, অগ্নিসংযোগের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে সরকার ও বিভিন্ন রাজনৈতিক নেতার দেওয়া পরস্পরবিরোধী বক্তব্যের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। মঙ্গলবার ১০ নভেম্বর থেকে ২৪ ঘণ্টায় সারা দেশে কমপক্ষে ১২টি যানবাহনে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাগেছে, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের পর জ্বলন্ত বাসের একটি ভিডিওতে দেখা যায়, লাল-সাদা রঙের বাসটি দাউ দাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছিল চারপাশে। এ ঘটনায় ফার্মগেট মেট্রো স্টেশন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর মিরপুর-১১ নম্বরে পার্কিং করে রাখা বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার রাত ৯টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের পোস্ট অফিসসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। এতে বাসটির আসন, কাচ ও বডির বিভিন্ন অংশ পুড়ে যায়। পল্লবী থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে পোস্তগোলা সেতুর ওপর একটি রিকশায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে সেতুটির ওপর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সংস্থাটির দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাভারে গভীর রাতে পার্কিং করে রাখা সাভার পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে গেন্ডা ময়লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিজানুর রহমান। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকায় পার্কিং করে রাখা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকায় একটি বাসে এবং সোমবার রাত ১১টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাজীবাড়ী এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম ও জয়দেবপুর থানার ওসি আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন। বাগেরহাট সদর উপজেলায় চলন্ত কলাবোঝাই একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিকতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সামসুল আরেফিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে পুরো বাসটি পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল-বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাস দুটিতে কোনো চালক বা হেলপার ছিলেন না। নওগাঁ সদর মডেল থানার এসআই মো. খোরশেদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

সৌদি আরবের রিয়াদে একাধিক বিস্ফোরণ, বাসিন্দাদের সতর্কবার্তা

২৪ ঘণ্টায় সারা দেশে আগুন দেয়া হয়েছে ১২টি যানবাহনে

আপডেট: ১২:৪২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬