১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য গাজী নজরুল জামায়াতের কেউ নন

  • আপডেট: ১০:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 3

সূর্যোদয় ডেস্ক : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, গাজী নজরুল ইসলামকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে মরিয়মের মৃত্যুর ঘটনাকে ব্যক্তিগত বিষয় হিসেবে দেখছে দলটি এবং এর প্রকৃত কারণ তদন্ত করে বের করার দায়িত্ব সরকারের। রবিবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। জামায়াতের সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, এটা তো ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তাছাড়া গাজী নজরুল তো জামায়াতের কেউ নন। ব্যক্তিগত অপরাধ বা ঘটনার তদন্তের দায়িত্ব সরকারের। এখানে জামায়াতের কোনো বক্তব্য নেই। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন কীভাবে মারা গেছেন, সেটি তদন্ত করে দেখার দায়িত্ব সরকারের। এ ঘটনায় দলের পক্ষ থেকে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ নেই বলেও জানান ড. আযাদ। এর আগে আজ রবিবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদেরও ডাকা হয়েছে। গাজী নজরুল ইসলাম চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে মরিয়ম খাতুনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে দলীয় তদন্তের পর তাকে জামায়াত থেকে বহিষ্কার করা হয়। দলটি তখন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর সিদ্ধান্তের কথাও জানিয়েছিল। মরিয়ম খাতুনকে গাজী নজরুল ইসলাম তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। পুলিশি তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর বিষয়টি স্পষ্ট হবে।

সর্বাধিক পঠিত

সংসদ সদস্য গাজী নজরুল জামায়াতের কেউ নন

আপডেট: ১০:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬