০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম জেলা পুলিশকে দিকনির্দেশনা দিলেন রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ

  • আপডেট: ০৫:৫১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 2

সূর্যোদয় ডেস্ক ● চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং মাদকবিরোধী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় থানাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি পুলিশের সেবামূলক কার্যক্রম, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত নিষ্পত্তির বিষয়েও গুরুত্বারোপ করা হয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও সক্রিয়, পেশাদার ও প্রযুক্তিনির্ভরভাবে কাজ করতে হবে। মাদক নির্মূলে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি জোরদারের পাশাপাশি মাদকের উৎস, সরবরাহকারী ও মূল হোতাদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই জনবান্ধব পুলিশিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য। পুলিশের প্রতিটি সদস্যকে সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নিজ নিজ এলাকার অপরাধ পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিদের নির্দেশ দেন ডিআইজি। সভায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদক, কিশোর অপরাধ, চুরি-ছিনতাই, ডাকাতি ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। নারী ও শিশু নির্যাতনসহ সংবেদনশীল মামলায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা হবে। পুলিশ সুপার আরও বলেন, থানাকে জনগণের আস্থার কেন্দ্রে পরিণত করতে পুলিশি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করা হবে। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করার জন্য সকল ইউনিটের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় ডিআইজি জেলার সকল থানার ওসিদের মাদকবিরোধী অভিযান জোরদার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পরিদর্শন ও মতবিনিময় শেষে ডিআইজি চট্টগ্রাম জেলা পুলিশের সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সর্বাধিক পঠিত

চট্টগ্রাম জেলা পুলিশকে দিকনির্দেশনা দিলেন রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ

চট্টগ্রাম জেলা পুলিশকে দিকনির্দেশনা দিলেন রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ

আপডেট: ০৫:৫১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬