চট্টগ্রাম ব্যুরো ● চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন অপরাধী যেই হোক বা নিজের ভাই হলেও কোনো ছাড় দেওয়া হবে না। ফটিকছড়িতে কোনো ধরনের সন্ত্রাসী ও চাঁদাবাজি বরদাশত করা হবে না এবং এর সাথে জড়িতদের তালিকা নিজেই তৈরি করার কাজ তিনি শুরু করে দিয়েছেন। সংসদ সদস্য সরোয়ার আলমগীরের যেই কথা সেই কাজ তিনি তৈরী করছেন নিজের সংসদীয় আসন চট্টগ্রাম-২ ফটিকছড়ির সন্ত্রাসীদের তালিকা। খুব শীঘ্রই আইন শৃংখলা বাহিনীর হাতে পৌছে দিবেন এই তালিকা। দলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের দল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন এবং সাফ জানিয়ে দেন যে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। গত ১৫ আগস্ট শনিবার ফটিকছড়ির দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরোয়ার আলমগীর বলেন, কাউকে ধরে এনে জিম্মি করে চাঁদাবাজি, সন্ত্রাসী করা হবে- সেটা আমি সরোয়ার আলমগীর করতে দেব না। সেটা যদি করতে হয়, তাহলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। তিনি বলেন, ইতিমধ্যে আমি চাঁদাবাজদের তালিকা তৈরি করছি। সে যেই হোক, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সে আমার ভাই হলেও ছাড় পাবে না। চাঁদাবাজদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাঁকে ফোন করছেন উল্লেখ করে সরোয়ার আলমগীর বলেন, পুলিশ কমিশনার, র্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে ফোন করেন। আমি চাঁদাবাজদের নাম এখানে উল্লেখ করতে চাই না। তারা আমার আশেপাশেই আছেন। আমি তাদের সতর্ক করতে চাই যাদের সন্ত্রাসী ও চাঁদাবাজি করার ন্যূনতম চিন্তা আছে, সেটা থেকে সরে আসুন। আর না হলে দল ছেড়ে চলে যান।
০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















