সূর্যোদয় ডেস্ক ● বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য হওয়া গণভোটের অধিকার সরকার জনগণের কাছ থেকে চুরি করেছে। দুটি ভোটে অংশ নিলেও তারা একটি ভোট মেনে নেয়নি। শুক্রবার ৭ আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের ওপর ‘জুলাই এখনও শেষ হয়নি’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী শেষে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, বাংলাদেশ সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্টরা সংবাদ সম্মেলন করার সুযোগ পেয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ‘হ্যাঁ’ ভোটের রায় বর্তমান সরকার চুরি করেছে। নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব হবে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের আস্থা হারিয়েছে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। এ কারণে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।
০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত



















