১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হলো এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে গ্যাস

  • আপডেট: ১২:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 12

সূর্যোদয় ডেস্ক : || : প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট ভোর ৩টা ১০ মিনিট থেকে শুরু হয় এর কার্যক্রম। জানা গেছে, এলএনজি টার্মিনাল থেকে ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর ফলে জাতীয় গ্রিডে মোট এলএনজি সররাহ বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ এমএমএসসিএফডি। আগামী চার-পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ শুরু করতে পারে। ফলে সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতিরও উন্নতি হবে বলে আশাপ্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এতে বাসাবাড়ি ও শিল্পকারখানার সংকট কাটবে বলে মনে করছেন তারা।

সর্বাধিক পঠিত

রাস্তা মেরামতের ট্রাক আটকে দিল বিএসএফ

চালু হলো এলএনজি টার্মিনাল, জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে গ্যাস

আপডেট: ১২:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬