০৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

  • আপডেট: ০২:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • 10

সূর্যোদয় ডেস্ক : || : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৭ জুলাই সোমবার দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। বৃহস্পতিবার ৩০ জুলাই যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তিনি কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির বিষয়টি নিশ্চিত করে দুবাইয়ের স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আদালত বেনজীর আহমেদকে জামিন দিয়েছেন। সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো তাকে প্রত্যর্পণ সংক্রান্ত (ফেরত পাঠানোর) নথিপত্র এবং স্থানীয় আইনি বিষয়ের ওপর দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার সিদ্ধান্ত দেন। তবে এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশ ও দুবাই পুলিশের যৌথ সহায়তায় বেনজীর আহমেদকে সেদেশে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সাবেক এই আইজিপির গ্রেপ্তারের খবর বাংলাদেশকে জানায় দুবাই পুলিশ। উল্লেখ্য, ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৩০তম আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‍্যাবের মহাপরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০২১ সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অর্থ দফতর র‍্যাবের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছিল, তাতে বেনজীর আহমেদের নামও ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগেই তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের বিপুল অভিযোগ ওঠে। দুদক তদন্ত শুরু করার পরপরই তিনি দেশ ত্যাগ করেন। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে দেশে একাধিক মামলা দায়ের করা হয় এবং বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

চট্টগ্রাম বন্দরে পণ্য চুরির নেপথ্যে ফটিকছড়ি দাঁতমারার যুবলীগনেতা হাসেম

দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

আপডেট: ০২:৪১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬