সূর্যোদয় ডেস্ক : || : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রবিবার ১৯ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি চলছে বলে জানা গেছে। গত ১০ জুলাই উপজেলার কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে।
০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















