০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

  • আপডেট: ০৫:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 2

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল ২৪ জুন বুধবার সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে ভেনেজুয়েলায় আঘাত হেনেছে দুটি শক্তিশালী ভূমিকম্প। ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে আহত হয়েছেন আরও ৯৭১ জন। বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: আল জাজিরা। ভেনেজুয়েলার সময় বুধবার সন্ধ্যায় দেশটিতে পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি, যার তীব্রতা পুরো অঞ্চলজুড়েই অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম লা গুয়াইরা রাজ্য। বিপুল সংখ্যক ভবন ধসে পড়ায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই অঞ্চলটিকে ‘দুর্যোগপূর্ণ এলাকা’ হিসেবে বর্ণনা করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লাইভ ভিডিওতে দেখা গেছে, লা গুয়াইরা রাজ্যে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ধুলাবালিতে মাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬৪

আপডেট: ০৫:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬