সূর্যোদয় ডেস্ক : || : শ্রীমঙ্গলের ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের স্বার্থে প্রণীত বাজেটকে যারা গণবিরোধী বলছেন, তারা আসলে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি বলেন, যে বাজেটে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেই বাজেট কখনো গণবিরোধী হতে পারে না। চলতি অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের পর থেকেই বিরোধী মহলে সমালোচনার ঝড় ওঠে। বিভিন্ন রাজনৈতিক দল ও বিশ্লেষকদের একাংশ বাজেটটিকে ‘গণবিরোধী’ আখ্যা দেন। কেউ কেউ এটিকে ‘চানাচুরের মতো’ বলেও মন্তব্য করেন। এই সমালোচনার সরাসরি জবাব দিতে গিয়েই আজ কড়া ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী।
শ্রীমঙ্গলের এই অনুষ্ঠানে ১৫২ জন নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। ৫০ জন নারী চা শ্রমিককে গৃহনির্মাণের জন্য দুই লাখ টাকা করে অনুদানের চেক, চা শ্রমিক পরিবারের ১৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এর আগে সকাল ৯ টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ২০ মিনিটে এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত

























