সূর্যোদয় ডেস্ক : বর্ষিয়ান আওয়ামীলীগনেতা তোফায়েল আহমেদ ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোকপ্রস্তাব আনা হয়েছে। রবিবার (৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ শোকপ্রস্তাব উত্থাপন করেন। শোকপ্রস্তাবে বলা হয়, তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবককে হারালো। তোফায়েল আহমেদ সম্পর্কে শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়, বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ১৯৬৯ সালে ছাত্রলীগের সভাপতি, ১৯৬৭-১৯৬৯ সালে ডাকসুর সহ-সভাপতি এবং ১৯৬৬-৬৭ সালে ইকবাল হল, বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ লিবারেশন ফ্রন্টের চার অঞ্চলপ্রধানের একজন ছিলেন তোফায়েল আহমেদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তোফায়েল আহমেদ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।সংসদ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। যাদের নামে শোকপ্রস্তাব আনা হয়েছে: সাবেক হুইপ ও প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির সাবেক এমপি, সিলেট-১৭ সৈয়দ মো. কায়সার, গাজীপুর-২ এর বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী অধ্যাপক এম.এ. মান্নান, চাঁদপুর-৩ এর বিএনপির সাবেক এমপি জিএম ফজলুল হক, মানিকগঞ্জ-১ সাবেক এমপি এবিএম আনোয়ারুল হক, আওয়ামীলীগের সাবেক টেকনোক্রেট আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, নীলফামারী-২ সিপিবির সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দোহা, নারায়ণগঞ্জ-৩ এর জাতীয় পার্টির সাবেক এমপি আবু নূর মোহাম্মদ বাহাউল হক, সুনামগঞ্জ-৩ এর বিএনপির সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন, । ২য় সংসদ, মানিকগঞ্জ-৪ এর জাতীয় পার্টির সাবেক এমপি ও উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, ময়মনসিংহ-৬ সাবেক এমপি।মো. মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আওয়ামীলীগের সাবেক সাবেক এমপি ও মন্ত্রী মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ এর বিএনপির সাবেক এমপি ও প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা,ঠাকুরগাঁও-২ এর আওয়ামীলীগের সাবেক এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম, ভোলা-১ আওয়ামীলীগের এর সাবেক এমপি ও মন্ত্রী মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, মৌলভীবাজার-২ সাবেক এমপি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, ঢাকা-১১ আওয়ামীলীগের সাবেক এমপি একেএম রহমত উল্লাহ।
০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















