১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

  • আপডেট: ০৩:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • 12

সূর্যোদয় ডেস্ক : পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে দেশবাসীসহ চট্টগ্রাম জেলার সকল মুসলিম নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর মুসলিম উম্মাহর মাঝে পবিত্র ঈদ-উল-আযহা সমাগত হয়। এই ঈদ আমাদের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে। তিনি আরও বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম সকলকে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি পবিত্র ঈদ-উল-আযহা সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নামাজ আদায়

ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম

আপডেট: ০৩:১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬