সূর্যোদয় প্রতিবেদক : সদ্য বিলুপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ ২৮ ফেব্রুয়ারী শনিবার যেকোন সময়ে আজ যমুনা’ ছাড়বেন বলে জানাগেছে। সাম্প্রতিক নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও ড. ইউনূস যমুনাতেই অবস্থান করছিলেন। যদিও আগে থেকেই তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা প্রায় ৩.২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমান থাকতে আগ্রহ প্রকাশ করেছেন এবং এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হতে যাচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী গুলশানে তার ব্যক্তিগত বাড়িতে থাকছেন। ড. ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবনটি ছেড়ে দেওয়ার পর প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করতে সেখানে সংস্কার ও অন্যান্য প্রস্তুতির কাজ শুরু হবে। গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খলিলুজ্জামান চৌধুরী বলেন, ‘সাবেক প্রধান উপদেষ্টা এই মাসেই যমুনা ছেড়ে দেবেন। এরপর প্রধানমন্ত্রীর জন্য সংস্কার ও অন্যান্য প্রস্তুতির কাজ সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, হেয়ার রোডের ২৪ ও ২৫ নম্বর বাংলো দুটি বর্তমানে ড. ইউনূসের নিরাপত্তা তদারককারী ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের জন্য রয়েছে। এগুলো প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য পুনরায় বরাদ্দ দেওয়া হবে।
০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















