০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণহাটে নুরুল আমিনের দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসভা

  • আপডেট: ০২:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণহাটে অনুষ্ঠিত হয়েছে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের বিশাল জনসভা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট কলেজ মাঠে শুরু হওয়া এই জনসভা রাত ১০টা পর্যন্ত চলে। নারায়ণহাট ও আশপাশের এলাকা থেকে আগত সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। তার উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফটিকছড়িবাসী আর শোষণ-বঞ্চনা চায় না। তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মাধ্যমে শান্তি, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে এবার ফটিকছড়ির মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বলেও বক্তারা মন্তব্য করেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন অভিযোগ করে বলেন, ফটিকছড়িতে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং ভোট কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “পরিবর্তনের সময় এসে গেছে। আমরা স্বপ্ন নয়, বাস্তবতার পথে এগিয়ে যেতে চাই। বিজয়ী হলে ফটিকছড়িতে মাদক, জুয়া ও সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। তরুণ সমাজকে শিক্ষা ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে একটি সুন্দর ও নিরাপদ ফটিকছড়ি গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার।জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত উপস্থিত জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সর্বাধিক পঠিত

নারায়ণহাটে নুরুল আমিনের দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসভা

আপডেট: ০২:২৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬