০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের রিয়াদে ফেনীর যুবক অপহরণ হয়েছেন

  • আপডেট: ০১:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • 104

মাকসুদর রহমান, সৌদি আরব ব্যুরো : সৌদি আরবের রিয়াদে ফেনীর পরশুরামের যুবক আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) অপহরণ হয়েছেন। অপহরণকারীরা তাকে লোহার শিকলে বেঁধে নির্যাতন করে ভিডিও পাঠিয়েছে এবং তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সজীব উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে। ভুক্তভোগীর পরিবার জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) রাতে রিয়াদের যেদিদ সানাইয়া এলাকার একটি কোম্পানির অফিসের সামনে থেকে সজীবকে একটি গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরদিন সকালে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তারা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে সজীবকে হত্যা করার হুমকিও দেওয়া হয়। ইতোমধ্যে সজীবের কর্মস্থলের পক্ষ থেকে সৌদি আরবের পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। প্রবাসে থাকা কোনো বাংলাদেশি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। রিয়াদের এক প্রবাসী সাইদুল ইসলাম সুমন বলেন, সজীবকে উদ্ধারে রিয়াদের পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে ফেনীর যুবক অপহরণ হয়েছেন

আপডেট: ০১:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫