০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের আবারো সংঘর্ষ, প্রক্টর আহত

  • আপডেট: ০২:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • 104

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়রা আবার সংঘর্ষে জড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমাঝোতা করতে গেলে আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৩১ আগস্ট) ২নং গেট জোবরা গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ আহত হয়েছেন। পাশাপাশি খবরের কাগজের প্রতিনিধি আরাফকে সাংবাদিক পরিচয় জানানোর পরও আঘাত করা হয়। জানাগেছে, গতকাল ৩০ আগষ্ট রাতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজকে দুপুরে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমঝোতা করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের আবারো সংঘর্ষ হয়। শিক্ষার্থীরা জানায়, স্থানীয়রা আবার তাদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ অনেকে আহত হয়েছে।

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত হকার যুবককে পিটুনি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের আবারো সংঘর্ষ, প্রক্টর আহত

আপডেট: ০২:২৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫