০৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করলে ইরানের পরিণতি ভয়াবহ হবে: যুক্তরাষ্ট্র

  • আপডেট: ০১:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • 138

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে হুমকি দিয়ে জাতিসংঘে নিযুক্ত একজন মার্কিন প্রতিনিধি বলেছেন, এই অঞ্চলে মার্কিন সেনাদের লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে, তার পরিণতি ভয়াবহ হবে। আন্তর্জাতিক সংস্থা বিষয়ক ব্যুরোর সিনিয়র ব্যুরো কর্মকর্তা ম্যাককয় পিট গতকাল ১৩ জুন শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায়এ কথা বলেন। খবর আল জাজিরার। মার্কিন প্রতিনিধি ইরানের ওপর ইসরায়েলের হামলার পক্ষে যুক্তি দেখিয়ে বলেন, ইসরায়েলি সরকার ওয়াশিংটনকে বলেছে যে, তাদের বোমাবর্ষণ ‘আত্মরক্ষার জন্য প্রয়োজনীয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ম্যাককয় পিট আরো বলেন, “প্রতিটি সার্বভৌম জাতির আত্মরক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েলও এর ব্যতিক্রম নয়। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে থেকেই হামলার বিষয়ে অবহিত করা হয়েছিল, কিন্তু এই হামলায় যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়িত ছিল না। আমাদের পরম, সর্বাধিক অগ্রাধিকার হলো এই অঞ্চলে মার্কিন নাগরিক, কর্মী এবং বাহিনীর সুরক্ষা। পিট বলেন, তেহরানের উচিত নয় এই অঞ্চলে মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা। এমনটি হলে ইরানের জন্য পরিণতি ভয়াবহ হবে।” আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু আলোচনা এখন ‘অর্থহীন’। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে ইসরায়েলের হামলাকে প্রশ্রয় দিচ্ছে। এই হামলা ওয়াশিংটনের অনুমতি ছাড়া সম্ভব হতো না বলেও তিনি দাবি করেন। খবর আল জাজিরার। শুক্রবার ভোরে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করেছে তেহরান। রবিবার ওমানের মাসকাটে আলোচনা হওয়ার কথা ছিল। হামলার পরিপ্রেক্ষিতে ইরান জানিয়েছে, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত’ আলোচনায় অংশ নিচ্ছে না তারা। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফিরতে আহ্বান জানিয়েছে। শনিবার ভোরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরায়েলে আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং আরো ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। খবর আল জাজিরার। ইসরায়েলের ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, শনিবার ভোরে মধ্য ইসরায়েলের রিশন লেজিওনে আবাসিক ভবনে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। এতে দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। আহতদের শামির মেডিকেল সেন্টার ও উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় শুক্রবার সন্