০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশু নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট: ০১:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 186

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া শহরে রাস্তা পার হওয়ার সময় বালির ট্রাকের ধাক্কায় মারা গেছে পাঁচ বছরের শিশু ইব্রাহিম। গুরুতর আহত হয়েছেন তার দাদী আনোয়ারা (৫০)। নিতহ ইব্রাহিম প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণীর শিক্ষার্থী। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী। এসময় চালক পালিয়ে যাওয়ায় ট্রলিটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে এলাকাবাসী সড়ক অবরোধ রোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যায় সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম । এ সময় তিনি বলেন, এলাকাবাসী ফুট ওভারব্রিজ নির্মাণসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হবে।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিশু নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট: ০১:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫