০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির পর গ্রেফতার রাজশাহীর সাবেক এমপি রাহেনুল হক

  • আপডেট: ০৪:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • 176

রাজশাহী ব্যুরো : জামিনে মুক্তি পাওয়ার পরই গ্রেফতার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। গতকাল ২৫ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এবং তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে। এর আগে গত ২১ সেপ্টেম্বর নিজ এলাকা চারঘাট বাজার থেকে রাহেনুল হককে গ্রেফতার করা হয়। চারঘাট থানায় গত ২০ আগস্ট দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। অসুস্থতার কারণে সোমবার আদালত তার জামিন মঞ্জুর করেন বলে জানান তার স্ত্রী ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন। জানা যায়, সোমবার রাত পৌনে ৮টার দিকে কারাগার ফটকের সামনে রাহেনুল হককে গ্রহণ করতে তার স্ত্রী, ছেলে, আইনজীবী এবং গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বদিউজ্জামান বদি উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে ভরিতে ৫৪৮২ টাকা

মুক্তির পর গ্রেফতার রাজশাহীর সাবেক এমপি রাহেনুল হক

আপডেট: ০৪:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪