সূর্যোদয় রিপোর্ট: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার সাঈদ ইরানের জন্য আনারস প্রতীকে ভোট চাইলেন বৃহত্তর ফটিকছড়ির জনপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ বাকের। গত ১১ মে শনিবার উপজেলার নানুপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে ফটিকছড়ি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগনেতা বখতিয়ার সাঈদ ইরানের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মো: বাকের, এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান, চেয়ারম্যান নুরুন্নবী রোশন, সাজিদ হায়দার রেজা, মাহফুর রহমান মাসুম, খালেদ হোসেন, হাসনাত সোহেল, সভাপতি বাবুল মেম্বার। প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সৈয়দ মো: বাকের বলেন, আগামী ২১ মে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বখতিয়ার সাঈদ ইরান দলের দুঃসময় থেকে শুরু করে এখন পর্যন্ত সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। তাই ফটিকছড়িবাসীর উন্নয়ন ও সুখ-দুঃখে পাশে থাকার বিবেচনায় আনারস মার্কা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহবান জানান।
০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:






















