০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

  • আপডেট: ০১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪
  • 231

সূর্যোদয় ডেস্ক: সিলেট হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের চাপায় প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ ২ মে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহতদের পরিচয় মিলেনি।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনতোষ মল্লিক এতথ্য নিশ্চিত করে জানান, রাতে সিলেট থেকে ঢাকামুখী প্রাইভেটকারটিকে একটি ট্রাক চাপা দিয়ে উল্টে যায়। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিনজন পুরুষ এবং এক নারী ও শিশু ঘটনাস্থলেই মারা যান।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আধুনগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৭ সদস্যের অনাস্থা, দুর্নীতি-অনিয়মের অভিযোগে শোকজ

হবিগঞ্জে ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ যাত্রী নিহত

আপডেট: ০১:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪