০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

  • আপডেট: ০৪:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
  • 201

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে বাস-অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮ জন দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের খুলনা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৮ মার্চ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পিরোজপুরের সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার উত্তর শংকরপাশা গ্রামের জাকির হোসেন হাওলাদারের ছেলে নাঈম হাওলাদার (১৯), একই গ্রামের মোসাম্মাৎ মানসুরা বেগম (৫০), জেলার ইন্দুরকানী উপজেলার গদারহাওলা গ্রামের আক্কেল আলী হাওলাদরের ছেলে হেমায়েত হাওলাদার (৫০), একই গ্রামের ইদ্রিস ফরাজীর ছেলে মো. খায়রুল ফরাজী (২০) ও স্বপন। বাকি ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের ৬ জনই অটোরিকশাটির যাত্রী ছিলেন। আর বাকি দুইজনের একজন মোটরসাইকেলচালক ও অন্যজন বাসযাত্রী ছিলেন।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত বাকি দুজনের নাম-পরিচয়ের শনাক্তের কাজ চলছে। তবে নিহতরা স্থানীয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার কারণ জানিয়েছেন পিরোজপুর জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রেজোয়ান হোসেন। তিনি বলেন, বাসটি ব্রেক ফেল করে ব্যাটারিচালিত ওই অটোরিকশা ও মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা ৬ যাত্রীসহ মোটরসাইকেলচালক মারা গেছেন। এসময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসে থাকা যাত্রীদেরও কয়েকজন আহত হয়েছেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার পার্থ বিশ্বাস বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হাওলাদার, মানসুরা বেগম, হেমায়েত হাওলাদার ও মো. খায়রুল ফরাজীর মৃত্যু হয়েছে। অন্য একজন খুলনা নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

সর্বাধিক পঠিত

ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গী

পিরোজপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

আপডেট: ০৪:২২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪