আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি: ভারত থেকে সীমান্ত পেরিয়ে দুইটি বন্য হাতি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিম গঞ্জ এলাকার একটি ভূট্টা ক্ষেতে অবস্থান নিয়েছে।
হাতির আগমনের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে স্থানীয়রা। অন্যদিকে হঠাৎ হাতি প্রবেশের কারনে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। নষ্ট হয়েছে মরিচ ও ভূট্টার খেত৷ এসময় উৎসুক জনতা হাতি দেখতে ভূট্টা ক্ষেত এলাকায় ভিড় করছেন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে হাতি দুটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার লালগছ সীমান্তের কাটাতারের গেট ভেঙে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়ন ইসলামবাগ সীমান্ত এলাকায় দিয়ে প্রবেশ করে। পরবর্তীতে দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান, হাতিগুলো একটি গুরুকে আছাড় ও অন্য একটি গরুকে আঘাত করে। এছাড়াও দক্ষিণ কাশিম গঞ্জ এলাকায় ফসল সামান্য ক্ষতি করলেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই খরব জানাজানি হলে বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিম গঞ্জ এলাকার বসবাসকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনবিভাগ,পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো দক্ষিণ কাশিম গঞ্জ এলাকায় অবস্থান করছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তেঁতুলিয়া বনবিভাগ (বিট)কর্মকর্তা নুরুল হুদা বলেন‘ দক্ষিণ কাশিম গঞ্জ এলাকায় ভুট্টা ক্ষেতে দুটি বড় হাতি অবস্থান করছে। আমিসহ পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের সদস্যরা আছে। আমরা সবাইকে হাতিগুলোকে কোনও বিরক্ত না করার জন্য নিরুৎসাহিত করছি। তবে এখন পর্যন্ত কোনও ক্ষতি ও হতাহতের খরব পাইনি।


























