মনিরাজ শাহ, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবৈধভাবে আসা ভারতীয় ১শত ২০ বস্তা পেঁয়াজ সহ ২ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
১০ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর-বাদাঘাট সড়কে অভিযান চালিয়ে ১ টি মিনি ট্রাকে করে আনা ভারতীয় ৪ হাজার ৮শত কেজি পেয়াজ সহ ট্রাক জব্দ করা হয়।
প্রায় ৪ লক্ষ ৮ হাজার টাকা মুল্যের পেয়াজ সহ আটককৃত ২ জন হলেন উত্তর বড়দল ইউনিয়নের শিমুলতলা গ্রামের বাবুল মিয়া (৫০) ও উত্তর বড়দল ইউনিয়নের ইউপি সদস্য চন্দ্রপুর গ্রামের সাহিবুর রহমান। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ভারতীয় পেয়াজ সহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ভারতীয় পণ্য আমদানি আইনে তাহিরপুর থানায় নিয়মিত মামলা নেওয়া হচ্ছে।


























