০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহাদাত হোসেন (সাড়ে ৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৪ ফেব্রুয়ারি রোববার বিকেলে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের কাজলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাহদাত একই গ্রামের সুমন ইসলামের ছেলে। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মমিন জানান, দুপুরের পর শিশুটির মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে তার দাদী রহিলা খাতুনের সাথে মাঠে ছাগল বাধতে যায়। এদিকে শিশুটি তার দাদীকে মাঠে রেখে একায় বাড়ি ফিরছিল। একসময় বাড়ির ১০০ ফিট কাছে পৌছালে পুকুরের পাশ দিয়ে হাটতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছু সময় পর তার দাদীও বাড়ি ফিরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খুঁজতে গেলে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: ১২:১৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪