১০:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘের আক্রমণে গরুর মৃত্যুর পর নদীতে মিলল বাঘের মরদেহ!

আহসান হাবিব, পঞ্চগড় প্রতিনিধি: ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে গরুকে খাওয়ার পর সেই চিতা বাঘের মরদেহ মিলল পাশ্ববর্তী নদী থেকে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ বিরাজ করছে।

ঘটনাটি ঘটেছে ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায়। স্থানীয়দের ধারণা ওই এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি। পরে স্থানীয় এক কৃষকের গরুর গলায় আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায়। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিঘ প্রয়োগ করেন। পরে আবারো গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে পানি থেকে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। পরে বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রানী সম্পদ কার্যালয়ে নেয়া হয়। বাঘটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক জাদুঘরে পাঠানো হবে বলে জানা গেছে। পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি প্রশিক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মধুসুদন বর্মন জানান, খবর পেয়ে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান

বাঘের আক্রমণে গরুর মৃত্যুর পর নদীতে মিলল বাঘের মরদেহ!

আপডেট: ১০:২৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪