কাওসার আহমেদ, ফরিদগঞ্জ, চাঁদপুর: ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে গদৃকালিন্দিয়া আইউব আলী খান শিক্ষা কমপ্লেক্স মাঠে চেয়ারম্যান কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয় ২৬ জানুয়ারি শুক্রবার সকালে।
ভার্চুয়ালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খানের সভাপতিত্বে ও সামছুল আলম রনির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সাবেক সদস্য খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট কামরুল হাসান সাউদ, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান সবুজ, এমপি প্রতিনিধি আল আমিন রাজা, শওকত আলী, আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন টেলু, জহির হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে, দল গুলো হলো শিশির বিন্দু একাদশ, কাতার প্রবাসী, কাওনিয়া নিশান ক্লাব, সমাজ কল্যান ক্রিকেট একাদশ, ব্ল্যাক সার্ক, লক্ষ্মীপুর জেলা একাদশ, টিম অলরাউন্ডার স্পোর্টস, এলিভেন স্টার,ইলন একাদশ,রামপুর রাইডার্স, পানপাড়া ক্রিকেট একাদশ,লিজেন্ড একাদশ,সৌদি প্রবাসী, চরমুঘুয়া ইয়াং স্টার, পূর্ব চরপাতা ক্রিকেট একাদশ,আর আর জ্যাপ্পো ক্রিকেট একাদশ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে লক্ষীপুর জেলা একাদশ বনাম রামগঞ্জ টিম অলরাউন্ডার স্পোর্টস। ক্রীড়া প্রেমী চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন খানের উদ্যােগে ইতিপূর্বে ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।


























