০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগড় থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ৫

  • আপডেট: ০২:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • 155

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গতকাল ১৭ জানুয়ারি বুধবার রাতে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন রামগড় পৌরসভার ফেনীরকুলের আবাদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মো: সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), দারোগাপাড়ার আবুল কাশেমের ছেলে মো: ইলিয়াছ (৩৫), মহামুনির মো: দুলালের ছেলে মো: নুর নবী (৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও ফটিকছড়ির ভুজপুরের মুসলিম পাড়ার ইসমাইলের ছেলে মো: ইউনুছ (২৭)।

পুলিশ জানায়, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকায় রামগড়- বারৈয়ারহাট সড়কে তল্লাসী চালায়। এসময় একটি নম্বরবিহীন সিএনজি চালিত অটো রিকশা তল্লাসী করে ৫৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। পুলিশ অনেকদিন থেকে তাদের উপর নজরদারি করছিল।

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার

রামগড় থানার মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ৫

আপডেট: ০২:৫৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪