০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে নৌকার ভোটারকে কুপিয়ে হত্যা

  • আপডেট: ০১:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 168

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ-৩ আসনে সদরের মিরকাদিম এলাকায় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। ৭ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ করেছেন, স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত জিল্লুরের বাড়ি স্থানীয় নৈঘীগিরপাথর এলাকায়। এদিকে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন ও পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জিল্লুর। ভাটকেন্দ্রের সামনে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে কয়েকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

আগামী সপ্তাহেই বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে নৌকার ভোটারকে কুপিয়ে হত্যা

আপডেট: ০১:৪০:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪