শহীদুল হাকিম চৌধূরী: দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন আন্দোলনের ধারাবাহিকতায় ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ৪৮ ঘণ্টার দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে। রাত পোহালেই ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। অপরদিকে ঢাকার বিভিন্ন এলাকার ঘুরে দেখা যায় প্রতিটি মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। হরতালের কারণে এর প্রভাব দেখা যায়নি জনজীবনে।
৬ জানুয়ারি শনিবার সকাল থেকে রাজধানীর শাহাজানপুর, ফকিরাপুল,মগবাজার, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও শান্তিনগরে দেখা যায়, ঢাকার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছেন। সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলছে।
এদিকে হরতালের প্রথম দিনে রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল ও পিকেটিং করা হয়েছে বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ওই সময় রুহুল কবির রিজভী বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে পুরানো খেলায় মেতে উঠেছে সরকার। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাÐব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল। গত ৪ জানুয়ারি এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।
শহীদুল হাকিম চৌধূরী 



















