০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ভোটের অংকে নতুন মেরুকরন, সংঘাতের আশংকা

তপন তালুকদার: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নৌকাকে সমর্থন দিয়ে সরে গেলেন পরপর দুইবারের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী। ভৈাটের অংকে দেখা দিয়েছে নতুন মেরুকরন। দুইবারের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী নির্বাচন থেকে সরে যাওয়ার পর ভোটের লড়াইয়ে এখন প্রার্থীর সংখ্যা ৭ জন। নির্বাচনের বাকি মাত্র ১ দিন। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ। বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলেও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব এবারের শক্তিশালী বিরোধী দল।

গত অন্তত ১০ বছরে এই প্রথম এই চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থীর সামনে রীতিমতো কাঁপছে নৌকা, পড়েছে কঠিন প্রতিদ্ব›িদ্বতার মুখে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে প্রতিদ্ব›িদ্বতায় ঘটতে পারে বড় ধরনের সংঘাত। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরোধ হওয়ায় ভোটারদের ভোটকেন্দ্র আসা নিয়েও শঙ্কা প্রকাশ করছে এসব আসনের ভোটাররা। প্রচারণা আর পরিচিতির দিক থেকে আসনটিতে এক ধাপ এগিয়ে আছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সংরক্ষিত মহিলা সংসদ সদস্য খাদিতাজুল আনোয়ার সনি।

ফটিকছড়ি উপজেলার ১৮টি ইউনিয়ন এবং ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের কন্যা হিসেবে সুপরিচিত খাদিতাজুল আনোয়ার সনি। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন ঘুরেও দেখা গেছে খাদিতাজুল আনোয়ার সনির জনপ্রিয়তার চিত্র। উঠান বৈঠক, গণসংযোগ, পোস্টার, ব্যানার লাগিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে এই প্রার্থী।

খাদিতাজুল আনোয়ার সনি বলেন, এই আসনের এমন কোন মসজিদ মাদ্রাসা ও ইউনিয়ন নেই যে আমার বাবা রফিকুল আনোয়ারের উন্নয়নের ছোয়া লাগেনি। তৃণমূল থেকে আওয়ামী লীগের রাজনীতি করি। নেত্রী আমাকে এই আসনে মনোনয়ন দিয়েছেন। রাজনীতির মানুষ হিসেবে আমি সবসময় মানুষের সঙ্গে ছিলাম, আছি আর থাকব। নির্বাচনে আমার পাশে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবাই আমাকে রফিকুল আনোয়ারের মেয়ে হিসেবে চেনে। এই আসনে আমি জয়ী হব আশা করছি।

এদিকে খাদিতাজুল আনোয়ার সনির জনপ্রিয়তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। তবে তিনিও জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ফটিকছড়িতে ভোটের অংকে নতুন মেরুকরন, সংঘাতের আশংকা

আপডেট: ০৩:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪