০৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নির্বাচন থেকে সরে গেলেন নজিবুল বশর মাইজভান্ডারী

  • আপডেট: ০১:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 129

চট্টগ্রাম প্রতিনিধি : ফটিকছড়িতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে অবশেষে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান (বিটিএফ) ফটিকছড়ি আসনের ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মাইজভান্ডারস্থ নিজ বাসভবনে আয়োজিত বিশেষ এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৪ দলীয় জোট সমর্থিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অসাম্প্রদায়িক ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিকতা ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল রাজনৈতিক দল বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) পক্ষ হতে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপিসহ সর্বমোট ৪২ জন প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছি। সংবিধান রক্ষার এই নির্বাচনে আমিসহ বাংলাদেশ তরীকত ফেডারেশনের (বিটিএফ) অন্যান্য প্রার্থীগণ ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ পথসভা চালিয়ে যাচ্ছি। সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচনী আমেজে আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে আসছি। আপনারা জানেন যে, আমার নির্বাচনী এলাকা ২৭৯, চট্টগ্রাম-২ ফটিকছড়িতে বিগত ১৮ জানুয়ারি হতে অদ্যাবধি পর্যন্ত আমাদের দলীয় প্রতীক ফুলের মালা মার্কার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা হয়েছে। ফটিকছড়িবাসীর অকুন্ঠ ভালবাসায় বাগানবাজার হতে আব্দুল্লাহপুর পর্যন্ত ১৮টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার জনসাধারণের ভালবাসা ও সমর্থনে আমি আবেগে আপ্লুত হয়েছি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোট নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আমি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ফটিকছড়ি আসন থেকে নিজেকে সরিয়ে নিলাম। দেশের অন্য আসনগুলোতে আমাদের বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী থাকবে। উপজেলা আওয়ামীলীগের সবাই আমাকে ভালবাসে, ফটিকছড়িবাসীও আমাকে ভালবাসে। আমি ফটিকছড়িবাসীর সাথে সবসময় সুখে দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকবো।

এসময় উপস্থিত ছিলেন- তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব নেতা সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারী, মোহাম্মদ শাহজালাল, আলমগীর আলম, মওলানা কাজী নিজাম মোরশেদ প্রমুখ।

রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ আগুন

ফটিকছড়িতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নির্বাচন থেকে সরে গেলেন নজিবুল বশর মাইজভান্ডারী

আপডেট: ০১:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪