সূর্যোদয় প্রতিবেদক: ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম মুহুরীকে ফোন দিয়ে চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) আসনে একতারা প্রতীকের সাইফুদ্দিন মাইজভান্ডারীকে সমর্থন দিতে প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবরটি ছড়িয়ে পরার সাথে সাথে ফটিকছড়িতে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের ১ম সাড়ির কয়েকজন নেতা জানান একটি কুচক্রি মহল গুজব ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ গুজব। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন নিয়ে আওয়ামী লীগের দলীয় সমর্থন পরিবর্তন নিয়ে কেন্দ্র থেকে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম কিছুই জানেন না।
এব্যাপারে আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি দৈনিক সূর্যেোদয়কে জানান, আমি কিছু জানি না। দল বা কেন্দ্র থেকে কোন নির্দেশনা কিংবা নোটিশ পাইনি। নির্বাচনের বাকি আছে ৮ দিন, গেজেট হয়ে গেছে, নির্বাচনের ব্যালট পেপার ছাপা হয়ে গেছে এখন সিদ্ধান্ত পরিবর্তন কিভাবে হবে আমার জানা নেই। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমি জনগণের সাথে আছি, নির্বাচনের শেষ পর্যন্ত আমি ভোটে আছি, ভোটে থাকবো।




















